• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শেখ হাসিনার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:৩৬
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:৩৬

শেখ হাসিনার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি - পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 

শেখ হাসিনার ফেরার ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘তার পলানোর ইতিহাস আছে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ করানো হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দেশে ফেরার জন্য পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে করা শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সন্ত্রাসীর ক্ষেত্রে ল ফার্মের এমন আবেদনে কিছু আসে যায় না।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে ভাগছে দেশ থেকে সে কিসের দেশে আসতে চায়।

তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি। সে বলুক ভারতকে, আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেন। বলুক, আমি সাজা ভোগ করতে রাজি।’
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম