• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল : চিত্রনায়ক হেলাল খান

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:২৪
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:২৪

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে প্রায় দেড়যুগ ধরে বঞ্চিত দেশের মানুষ। তারা এখন ভোট দিতে উন্মুখ। আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল। এর আগে ১৯৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের হাত ধরে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে।’

‎
‎‎তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ- বিয়ানীবাজারবাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের নেত্রীর পথ ধরে তারাও পালিয়েছে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।’‎

‎
শনিবার (৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর উপজেলার উদ্যোগে জুলাই-আগস্টে নিহত-আহতদের দোয়া ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তখন তিনি গোলাপগঞ্জের জুলাই-আগস্টে নিহত সাত পরিবারে হাতে নগত অর্থ তুলে দেন।সিলেট ভ্রমণ গাইড

গোলাপগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্ত্বে এবং সদস্য সচিব তানহার আহমদ লায়েকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী,‎ কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সংগীত শিল্পী জামাল উদ্দিন নাসির, সংগীত শিল্পী রোক্সার আহমেদ। কেন্দ্রীয় জাসাসের সদস্য শিহাব খান। জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, জেলা বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল,পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, জহির চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, মনসুর আহমেদ রুমেল, সাইদ মেহদি সাদি, মহানগর জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব রাসেল আহমদ রানা, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ বিপুল, হারুনুর রশীদ, শাহজাহান চৌধুরী,ফিরোজ আহমদসহ উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম