• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চলন্ত বাসে নারীকে ধর্ষণের আলামত মিলেছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৭:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৭:২৩

 

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন।

তিনি জানান, তিন সদস্যের মেডিক্যাল টিম ওই নারীকে পরীক্ষা করেছেন। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। ভুক্তভোগী ওই নারীর জবানবন্দি গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুন।

টাঙ্গাইলের আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ভুক্তভোগী ওই নারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুনের আদালতে ২২ জবানবন্দি দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম