• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চিকিৎসকদের রাজনীতি বিবেচনায় মূল্যায়ন উচিত নয়: মির্জা আব্বাস

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:১৯
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:১৯

চিকিৎসকদের রাজনীতি বিবেচনায় মূল্যায়ন উচিত নয় মির্জা আব্বাস
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চিকিৎসকদের কোনো রাজনৈতিক বিবেচনায় দেখা বা মূল্যায়ন করা উচিত নয়, তাদের কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বিভক্ত না করে শুধুমাত্র ‘চিকিৎসক’ হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী এবং সুযোগ পেলে তারা দেশের পাশাপাশি বিদেশেও সফলভাবে সুনামের সঙ্গে কাজ করছেন। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেক সময় চিকিৎসকরা রাজনৈতিক বৈষম্য বা প্রতিহিংসার শিকার হন, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না।’

মেডিকেল বইয়ে কোনো রাজনৈতিক দলের নাম থাকে না উল্লেখ করে তিনি বলেন, ‘ডাক্তার মানেই ডাক্তার। চিকিৎসকদের যেন কোনোভাবেই রাজনৈতিক সংকীর্ণতার শিকার হতে না হয়, সে বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে।’

দেশের চিকিৎসাব্যবস্থার অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়ে মির্জা আব্বাস আরও বলেন, আমাদের জনসংখ্যা বেশি হলেও সেই তুলনায় বিশেষায়িত হাসপাতাল ও গবেষণার জায়গা সীমিত। তাই চিকিৎসাবিজ্ঞানের মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিএসপিএমআর-এর নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়টির ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনানসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম