• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৮
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৮

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে - ত্রাণমন্ত্রী
 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন শতকরা ১৫-২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ায় প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যুবকদের ধ্বংসের ষড়যন্ত্র। আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারি।

তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক-এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলে জানান আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, এখন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনেক শিক্ষককে নির্যাতনও করা হয়েছে। আমরা নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় পিছিয়ে গেছি। এসব অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও থানার ওসি মতিউর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম