• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছাত্রলীগের ওপর হামলা : বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১০:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১০:৪৯

 

ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ার থানার মামলায় আত্মসমর্পণের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন- গেণ্ডারিয়া থানা বিএনপি সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং সাধারণ সম্পাদক ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির। উচ্চ আদালতের আগাম জামিন শেষ হওয়ায় দুই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া সাবেক দুই কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদির।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা রাজধানীর গেন্ডারিয়ার থানার স্বামীবাগ এলাকায় লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা করে। এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণ করে আসামিরা। এ ঘটনায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম