• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা রাজিবুলের মাথায় ৩০ সেলাই

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:৩৩

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে নিকুঞ্জ ৫নং রোডে এ ঘটনা ঘটে। হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সহ-দপ্তর সম্পাদক আনোয়ার গুরুতর আহত হন।রাজিবুল ইসলামের মাথায় ৩০টি সেলাই করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নিকুঞ্জ ৫নং রোডের একটি কম্পিউটার সেন্টারে সাংগঠনিক কাজ করছিলেন তারা। এসময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা-চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজনের ওপর আকস্মিক হামলা চালায় ।

পরে তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশেপাশের সাধারণ লোকজন উপস্থিত হলে রাজিবুল ইসলাম এবং সহ-দফতর সম্পাদক আনোয়ারকে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে পথচারীদের সহায়তায় তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম