• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না : ডিএমপি কমিশনার

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৯:২৮
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৯:২৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার নামাজ আদায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

আজ শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঈদুল আজহায় কোনো হাট থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি। গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে।

ডিএমপি কমিশনার বলেন, যানজট এখন নেই, তবে মহাসড়কের কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে।

এ সময় তিনি, ঈদগাহে মোবাইল ডিভাইস ও ব্যাগ না আনার অনুরোধ জানান। তবে বৃষ্টির কারণে ছাতা আনা যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম