• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামীকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে জনগণের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চের সূচনা সমাবেশের জন্য নির্মাণাধীন মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। তিনি লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা সমাবেশস্থল ঘুরে দেখেন এবং মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম