• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

জন্মদিনেই বাবা হলেন নাজমুল হাসান শান্ত

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৫:৪৫
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৫:৪৫

নাজমুল হাসান শান্ত
 

স্পোর্টস ডেস্ক

তিন বছর আগে ২০২০ সালের ১১ জুলাই সাবরিনা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাজমুল হাসান শান্ত। আর আজ (২৫ আগস্ট) এ দম্পতির কোল আলোকিত করে এসেছে প্রথম সন্তান। টাইগার ব্যাটার আজ (২৫ আগস্ট) দুপুরে নিজেই এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রথম সন্তানের পিতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শান্ত। ভক্ত-সমর্থকদের সুখবর জানিয়ে নবাগত সন্তান এবং মায়ের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া পোস্টে শান্ত লিখেন, আজ সকালে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আলহামদুলিল্লাহ। বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে নিজের জন্ম দিনেই প্রথম সন্তানের পিতা হয়েছেন শান্ত। ১৯৯৮ সালের একই দিনে (২৫ আগস্ট) জন্ম নিয়েছিলেন শান্ত নিজেও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম