• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩ ২:৫৭
আপডেট: শুক্রবার, ৫ মে, ২০২৩ ২:৫৭

 

নোয়াখালী প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন বিষয়ক ও বাংলাদেশ নদী শাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হল রুম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন।

এ ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক এ কে এম এনামুল হক পিএইচডি, জাকির হোসেন খান, ড.শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে কার্যকর নীতি ও পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম