• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে চান জানালেন পার্থ

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১১
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নির্বাচন নাকি স্থানীয়, কোনটি আগে চান সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এটি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। ওই বৈঠক শেষে কথা বলেন পার্থ। তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন।

পার্থ বলেন, স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগ গ্রাউন্ড রিয়েলিটি মেনে নিবে না। এই সন্ত্রাস কোনোভাবে যাতে না হয়।

তিনি বলেন, সারা বাংলাদেশসহ আমরা ওনার পাশে দাঁড়িয়েছি। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে।

আন্তর্জাতিক সমাজ প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে পার্থ বলেন, ফ্যাসিস্ট গভর্মেন্ট এ সরকারকে নিয়ে যে পাঁয়তারা করছিল, আমাদের অবস্থান নিয়ে বিভিন্ন মিথ্যে ফুলঝুঁরি বানাচ্ছিল সেটা জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে।

বিজেপি চেয়ারম্যান বলেন, আগামী ৬ মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করব, যে কমিশনগুলোর কাজ হয়েছে তারা কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের কী কী প্রস্তাব আছে সেগুলো আর কীভাবে বিস্তর আলোচনা করা যায়, এ ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন।

কোনো কোনো দল নির্বাচন তাড়াতাড়ি চায় বলেও জানিয়েছেন তিনি।

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে আপনার সন্তুষ্ট কি না এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট।আমরা সরকারের পাশে আছি। সরকারের কী ভুল হচ্ছে আবার কী হচ্ছে না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি মনে করি এটা জনগণের সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম