• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

জাপা নেতার অবৈধ নির্মাণাধীন তিন তলা ভবন ভেঙে দিল রাজউক

প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১:০৪
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১:০৪

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাজউকের অনুমোদন না নিয়ে অবৈধভাবে নির্মাণ করা চিহিৃত ভূমিদস্যু জাপা নেতা আল জয়নালের বিশাল আকৃতির একটি তিন তলা ভবন ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে নকশা বহির্ভূত ও অনুমোদনহীন ভবন নির্মাণ করায় ভবন মালিককে ইমারত আইনে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয় চলে বিকাল পর্যন্ত।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মো. কামরুল ইসলাম জানান, পরিচালক নগরীর আল্লামা ইকবাল রোডে চাষাঢ়া রেললাইন সংলগ্ন চুয়ান্ন শতাংশ জমির ওপর রাজউকের নকশা এবং অনুমোদন না নিয়ে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি ১২তলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। ইতিমধ্যে মাটির নীচে বেইস ঢালাইসহ তিন তলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে। বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিক জয়নাল আবেদিনকে দুই দফা নোটিশ দেয়া হলেও তিনি এর জবাব না দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। তাই অবৈধভাবে নির্মাণ ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় ভবনটিতে উচ্ছেদ অভিযান চালায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ টাকা জরিমানা আদায়সহ ভবনটির বেশ কয়েকটি পিলার ও প্রতি তলার ছাদ ভেঙে দেয়া হয়।
মো. কামরুল ইসলাম আরও জানান, ভবনটি নির্মাণে রাজউক থেকে নকশা এবং অনুমোদন কোনোটাই নেয়া হয়নি। পুরো কাজটি করা হয়েছে অবৈধভাবে এবং জমির মালিকানা নিয়েও নানা জটিলতা আছে। তাই আমরা অবৈধ ভবনটি ভেঙে দিয়েছি।
এদিকে অবৈধভাবে ভবন নির্মাণ ছাড়াও কথিত জাপা নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, সাধারণ মানুষের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ করছেন আশপাশের বাসিন্দারা। এর আগে সে কযেকবার গেস্খফতারও হয়েছিল।
অপরদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিনের বিরুদ্ধে চাষাঢ়ায় রেলওয়ের কিছু জমি দখল করে আল জয়নাল ট্রেড সেন্টার নামে বাণিজ্যিক ভবন নির্মাণ করার অভিযোগে ২০১৯ সাল থেকে উচ্চ আদালতে মামলা ও স্থগিতাদেশ চলমান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম