• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে দক্ষিণ যুবদলের মুগুর মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৪:১৬
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৪:১৬

 

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদীযুবদল।

আজ শুক্রবার বিকেলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম–আহ্বায়ক ও ১২ নম্বর সাংগঠনিকটিমের প্রধান রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্যভবন ঘুরেকাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ক্ষমতাসীনদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, বিএনপি চেয়ারপারসন ওসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তাঁকে পদ্মা সেতু থেকে টুসকরে নদীতে ফেলে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনেরসারাদেশের কোটি কোটি নেতাকর্মীর মনে আঘাত দেওয়া হয়েছে। এজন্য জাতির কাছে ক্ষমাচাইতে হবে। অন্যথায় তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, শাহবাগ থানা যুবদলের সভাপতি প্রার্থী চঞ্চল, বিল্লাল, মিজান, শান্ত, সাধারণ সম্পাদক প্রার্থী তপন, মোহন প্রমুখ।

মিছিলকারীদের মুগুর ও লাঠি বহন করতে দেখা যায়। এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনেশাহবাগ থানা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম