• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২০
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২০

 

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি নিক্ষেপ করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম