• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির কাউন্সিল নিয়ে নির্বাচন কমিশনকে ৩ কেন্দ্রীয় নির্দেশনা

প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৫:৫১
আপডেট: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৫:৫১

 

সিলেট প্রতিধিনি
আসন্ন ২১ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে গঠিত নির্বাচন কমিশনকে ৩ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা; সাখাওয়াত হাসান জীবন যৌথভাবে এই নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ৩ নির্দেশনা হলো:
(১) জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিব জেলা কাউন্সিলে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে মনোনয়ন জমাদানের পূর্বে উক্ত পদ থেকে পদত্যাগ করতে হবে।
(২) কোন উপজেলা বা পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে মনোনয়ন জমাদানের পূর্বে বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে।
(৩) মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কোন সদস্য জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম