• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন খুলনায়

প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৪:৫৯
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৪:৫৯

 

ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন গতকাল রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এই শপথ গ্রহনের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো। এ সময় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নং ওয়ার্ডের মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডেরশামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা উপস্থিত ছলেন। এছাড়া মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগমও অনুষ্ঠানে শপথ গ্রহন করেন। জানা গেছে, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম