• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট ইথার ফারিয়াল হামিদ পেলেন বড় পদ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:০৭
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:০৭

এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট ইথার ফারিয়াল হামিদ পেলেন বড় পদ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। যুক্ত হওয়ার পরপরই জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। এনসিপি জানিয়েছে, তিনি শুধু একজন পাইলটই নন, বিমান চলাচল নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ক উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, সম্প্রতি জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা সুপারিশকৃত এবং নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।

একইদিন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার ও সদস্য সচিব রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নবনিযুক্ত নেত্রীদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম