• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে শশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাই নিহত

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:০৫
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:০৫

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে মানিক মিয়া (৪৬) নামের এক গার্মেন্টস শ্রমিক।শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদুরে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি ঢাকা গাজিপুরে থাকতেন ও গার্মেন্টস শ্রমিকের কাজ করতেন। সে শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শশুরবাড়ি মৃত আকবার ধনীর বাড়ীতে বেড়াতে আসেন।এ ব্যাপারে সুন্দরপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সাথে গত তিন মাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশ্ববর্তী একতারপুর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তবে সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোন কারনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি।কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তাই তার মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মোবারকগঞ্জ রেলষ্টেশনের মাস্টার শোভন রায় জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জাননো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম