• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহ মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ৬:১৩
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ৬:১৩

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ পুরস্কারে ভুষিত হয়েছে কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। রোববার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির কাছ থেকে এই পুরস্কার গ্রহন করেন হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। তথ্য নিয়ে জানা গেছে, হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে যোগদানের পর থেকে পরিবর্তনের ছোঁয়া লাগে। তিনি যোগদানের পর থেকে প্রতি বছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছেন। সরকারী মুল্যে রেনু বিক্রি করে সরকারী কোষাগারে জমা দিয়েছেন। চিন থেকে আমদানীকৃত সিলভার ও গ্রাসকার্প মাছের রেনু চলতি বছর থেকে উৎপাদনের মাধ্যমে চাষিদের মাছে বিক্রি করেছেন। মৎস্যজচাষিরা হ্যাচারি থেকে আশানুরুপ ফলাফল পেয়েছেন। এছাড়া হ্যাচারির মা মাছ সমৃদ্ধ করার জন্য ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম বাংলাদেশ ফিশারিজ রিসার্স ইন্সটিটিউট থেকে হোয়াটি পাঙ্গাস, কাল বাউস ও সুবর্ণ রুই লালন পালন করছেন। তিন বছরে মা মাছ পর্যাপ্ত মজুদ করে বলুহর হ্যাচারিকে বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাচারিতে পরিণত করেছেন হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম