• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

শি ও পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২৮
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২৮

শি ও পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে চীনের শেনজেনে যাবেন। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন বলে মনে করছেন।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প জানান, আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি-এর সাথে একটি বৈঠক হবে। এটি বেশ আকর্ষণীয় হবে। তিনি আরও জানান, আমরা পরমাণু নিরস্ত্রীকরণসহ অনেক বিষয় নিয়ে কথা বলব। আমরা ইরানে যুদ্ধ শেষ করার চেষ্টা করছি। আমরা ভালো করছি কারণ আমাদের যা করতে হবে তা হলো, আমরা এর রসদ বন্ধ করে দিচ্ছি। ট্রাম্প জানান, ইরানের স্থলপথের সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার লক্ষ্যে মার্কিন ‘অপারেশন আয়রন গেট’ এখন কার্যকর রয়েছে।

তিনি জানান, এর মানে হলো স্থলপথে কোনো কিছুই ঢুকতে পারবে না। আপনারা জানেন যে, নৌ অবরোধের কারণে জলপথেও কোনো কিছু আসবে না। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের ২১ জন সদস্য রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অন্যতম। সংস্থাটির নেতারা প্রতি বছর বৈঠকে বসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম