• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পাত্র চাই!

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৩:০৫
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৩:০৫

 

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বলিউডেও নাম কামিয়েছেন। ওয়েব প্ল্যাটফর্মের জাগরণে বেশ কয়েকটি আলোচিত কনটেন্টে দেখা গেছে তাকে। ছক্কা হাঁকিয়েছেন সব প্রজেক্টে। সব মিলে ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

এই সুসময়ের মধ্যেই হঠাৎ খুঁজতে শুরু করলেন পাত্র। বিয়ের জন্য। পাত্র কেমন হবে, সেই চাহিদাও বিস্তারিত জানালেন স্বস্তিকা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিলেন নিজেই!

কেমন পাত্র চান স্বস্তিকা? বললেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।’

এখানেই শেষ নয়, স্বস্তিকার পাত্র হতে হলে আরও একটি গুণ থাকতে হবে। অভিনেত্রীর ভাষ্য, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’

স্বস্তিকার এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের সূত্র একটি ফটোশুট। এক সংবাদমাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করেই ক্যাপশনে জুড়ে দিয়েছেন উল্লেখিত কথাগুলো।

তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচারণা নাকি স্বস্তিকার মনের একান্ত চাওয়া, সেটা রয়ে গেছে ধোঁয়াশায়।

এদিকে শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘করা কাগজ’। নওনীত রঞ্জনের পরিচালনায় এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন রজত কাপুর, আইশানি যাদব প্রমুখ। এছাড়া আসন্ন ডিসেম্বরে স্বস্তিকার ‘কালা’ নামের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সেটি দেখা যাবে নেটফ্লিক্সে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম