• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টাঙ্গাইলে বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫

 

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব ও সমর্থনে ১১ দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে দলটি। এ সময় জেলার বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

আহসান হাবিব মাসুদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ আমাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও আমাদের সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।

এ সময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম