• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৭
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়তে নগর সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, এই শহরকে ক্লিন, হেলদি ও গ্রিন সিটি করতে চাই। একইসঙ্গে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যাতে শহরের সব ধর্মের লোক নিরাপদে বসবাস করতে পারে।

তিনি বলেন, লন্ডন বা কানাডায় দেখবেন, সিটি গভর্নেন্স আছে। তাই টেকসই উন্নয়নের জন্য একটি শক্তিশালী ‘নগর সরকার’ অপরিহার্য, যা ছাড়া পরিকল্পিত ও সমন্বিত নগর গড়া সম্ভব নয়। বর্তমানে চসিকের সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব নেই, যা একটি পূর্ণাঙ্গ নগর সরকারের থাকা উচিত। তবে আমার সবটুকু দিয়ে শহরকে আধুনিক নগরে পরিণত করতে চাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম