• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৪০
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৪০

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন বাম দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ওই সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আলিফ ও সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম