• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডিএমপি কমিশনার কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩৩

 

আগামীকাল শুক্রবার রাজধানীতে গণ‌মি‌ছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএম‌পি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে যায় জামায়াতের প্রতিনিধি দল।

আজ বিকেলে অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারকে জানানোর কথা রয়েছে। জামায়াতের একজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও অ্যাডভোকেট ড. গোলাম রহমান।

জামায়াতের ওই নেতা বলেন, ‘গণমিছিলের অনুমতির জন্য গত ২৫ ডিসেম্বর অনলাইনে ডিএমপিতে আবেদন করা হয়েছে। এ ছাড়া আজ সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী জামায়াতের পক্ষ থেকে অনুমোদন চেয়েছেন।’

এর আগে গত রোববার গণমিছিলের বিষয়ে সহযোগিতা চেয়ে অনলাইনের ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

আবেদনে বলা হয়েছে, ১০ দফার পক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম