• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৪৪

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর
 

ফ্যাসিস্টদের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারাদেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল পূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিস্টরা গাড়িতে আগুন ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কয়েকটা ককটেল বিস্ফোরণে আগুন লাগিয়ে ওরা জনগণের সরকারকে ব্যর্থ করবে, এটা ভেবেছে। ওরা নাকি হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। ওদের বিরুদ্ধে এ দেশের মানুষ ওদেরকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এ দেশের মানুষকে আটকাতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনা শিশু খুন করেছে, স্কুলের ছাত্রদেরকে হত্যা করেছে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে হত্যা করেছে, রিক্সাওয়ালাকে হত্যা করেছে, শ্রমিকদের হত্যা করেছে, সেই হত্যাকারীকে নাকি ফিরিয়ে নিয়ে আসতে পতিতরা অগ্নি সন্ত্রাস করছে। সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য গণতন্ত্রী রাজনৈতিক দল তারা সদা প্রস্তুত আছে।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তার অঙ্গীকারের প্রতি বিরোধী দলের নেতাও সমর্থন দিয়েছেন। বিশেষ করে যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম