• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঢাকার ওপর চাপ কমাতে বাইরে শিল্পাঞ্চল ও প্রতিষ্ঠান গড়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:২৯
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকার ওপর চাপ কমাতে বাইরে শিল্পাঞ্চল ও প্রতিষ্ঠান গড়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতেই বিভিন্ন সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ঢাকামুখী জনস্রোত থামানো দীর্ঘমেয়াদী পদক্ষেপ। ধীরে ধীরে ঢাকার বাইরে শিল্পায়িত অঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানী ক্লিন ও গ্রিন করতে সাপ্তাহিক জনসচেতনতার পাশাপাশি মশক নিধনকে জোরদার করা হচ্ছে। বর্জ্য ফেলার জায়গা আধুনিকায়ন করা হচ্ছে। সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য থেকে জ্বালানিতে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাইপাস সড়ক শহর ছেড়ে গড়ে তোলা হয়। অথচ বাইপাস কেন্দ্র করেই আবার শহর গড়ে ওঠে! পরিস্থিতি এখন এমন মনে হচ্ছে, বাইপাসকে এড়াতে আবার বাইপাস করতে হবে!’

এসময় জনগণের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক রকমের ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে।’

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলে সংসদে আশা প্রকাশ করেছেন তিনি।

ফ্যামিলি কার্ড নিয়ে আরও পড়ুন-ফ্যামিলি কার্ড পেয়েছেন ৩৭৮১৪ পরিবার: সংসদে প্রধানমন্ত্রী

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম