• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

ঢাকার কোন কোন এলাকায় ইন্টারনেট ফিরতে শুরু করেছে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ৮:৫২
আপডেট: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ৮:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকার কোন কোন এলাকায় ইন্টারনেট ফিরতে শুরু করেছে, তবে ইন্টারনেটের গতি অনেক ধীর।

মঙ্গলবার রাত ৮টার পর থেকেই বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হতে শুরু করে।

দুটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তারা সার্ভিস চালুর প্রস্তুতি নিচ্ছেন। রাত ১০টা/১১টা নাগাদ পুরোপুরি ইন্টারনেট সেবা চালু করতে পারবেন বলে আশা করছেন।

বনশ্রী এলাকার বাসিন্দা শুভাশীষ দে বিবিসি বাংলাকে বলেছেন, রাত আটটার পর থেকে ইন্টারনেট পাওয়া যাচ্ছে। তবে অনেক ধীরগতি রয়েছে।

মঙ্গলবার বিকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিল, রাত থেকেই সীমিত আকারে ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে।সূত্রঃ বিবিসি বাংলা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম