• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নতুন উদ্যমে ফিরছেন অভিনেত্রী পায়েল সরকার

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৩৬
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৩৬

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের নানা প্রতিকূলতা পেরিয়ে আবারো টালিউডে নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী পায়েল সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। বেড়েছে পরিচিতজনদের যোগাযোগও। সবমিলিয়ে অভিনয় জীবনে নতুন করে পথচলার প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন পায়েল। অভিনেত্রী বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন। আগে যারা যোগাযোগ রাখতেন না, তাদের অনেকেও এখন যোগাযোগ করছেন। কাজের প্রস্তাবও বাড়ছে। বর্তমানে টালিউডে নতুন করে সবকিছু গোছানোর চেষ্টা চলছে। এ পরিবর্তনের মধ্যে নিজের কাজের জায়গাটিও নতুন করে তৈরি করতে চান তিনি।

তবে অতীতের অভিজ্ঞতা ভুলে যাননি পায়েল। ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞার শিকার হলেও সে সময় প্রকাশ্যে প্রতিবাদ করেননি। তার মতে, কঠিন সময়ে পুরুষ শিল্পীরা সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা পান, নারীদের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা। সেই সময় কারা প্রকৃত শুভাকাঙ্ক্ষী, তা বুঝতে পেরেছেন।

এদিকে, সক্রিয় রাজনীতিতে ফেরার বিষয়ে এখনই ভাবছেন না অভিনেত্রী। আপাতত সিনেমা ও অভিনয়েই মনোযোগ দিতে চান। ভবিষ্যতে উপযুক্ত সুযোগ তৈরি হলে রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে টালিউডের পাশে দাঁড়াতে কোনো পদ-পদবির প্রয়োজন নেই বলে মনে করেন পায়েল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম