• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা গড়বে আগামীর বাংলাদেশ: সারজিস

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৬
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
৫২ ও ৭১ থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এটিই আমাদের আজকের শপথ।

শুক্রবার একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে ২৪- এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২, ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে।

নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিলেন। তাদের বাধা দেয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেয়া হয়েছে। আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই আছে কিন্তু বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা করার দরকার ছিল, বাংলাদেশ সরকার এখনো সেটি করতে পারেনি। রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম