• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

তাণ্ডবের টাইটেল ট্র্যাকে ঝড় তুললেন শাকিব

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৩৯
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৩৯

তাণ্ডবের টাইটেল ট্র্যাকে ঝড় তুললেন শাকিব
 

আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। রায়হান রাফী নির্মিত এই ছবির টিজার ইতোমধ্যে আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের রাফ অ্যান্ড টাফ লুকে উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ।

বুধবার (২৮ মে) শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনেই চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং – ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে ‘শাকিব ঝড়’! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা।

রক্ত গরম করে তোলার মতো সেই বিট শোনা যায় গানের শুরুতেই; যা পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।মিউজিক ভিডিওটির কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে – ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই মন্তব্যঘরে ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। অনেকে বলছেন, ‘এই গানই বুঝিয়ে দেবে ঈদে কতটা উঠবে শাকিবের তাণ্ডব!’

সব মিলিয়ে নির্দ্বিধায় বলা যায়— ‘তাণ্ডব’ এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চূড়ান্ত বিনোদনের বিস্ফোরণ ঘটাতে চলেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম