• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানের প্রত্যাবর্তন-অভ্যর্থনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৩১
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-অভ্যর্থনা ঘিরে ঢাকায় জনদুর্ভোগের জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি আজ দুপুর ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাঁকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়ায় বিএনপি গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায়। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথে ছিল বিপুল মানুষের ঢল। পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যেতে তাঁর লাগে তিন ঘণ্টা।

পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) ছিল লোকে লোকারণ্য। সংবর্ধনা মঞ্চে বক্তব্য দিয়ে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। সংবর্ধনা মঞ্চ থেকে নেতা-কর্মীদের ভিড় ঠেলে হাসপাতালে পৌঁছাতে তাঁর সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা। হাসপাতালে মাকে দেখে তারেক রহমান যান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম