• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:১৭
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা।

এর আগে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‌‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে।

বুয়েটের শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও জিম্মি করে অপমান করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দোষীদের শাস্তির আওতায় আনা না হলে এ আন্দোলন চলবে।”

শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো

১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছে। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে আছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম