• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইন বিএসএফের

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:০২
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:০২

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দর্শনা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তারা দর্শনা বাজার এলাকায় অবস্থান নেয়।

পুশইন হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। তারা হলেন ভারতের উড়িষ্যা রাজ্যের জগসিং জেলার সাতকুড়া ধনিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে শেখ জব্বার, শেখ আব্দুর জব্বারের ছেলে হাকিম শেখ (৪৮), শেখ উকিল (৪৫), শেখ বান্টি (৩০), শেখ রাজা (৩৮), শেখ জব্বারের স্ত্রী আলকুনি বিবি (৬৫), শেখ উকিলের স্ত্রী সাগেরা বিবি (৩৬), মেয়ে শাকিলা (৯), শেখ রাজার স্ত্রী মেহরুন বিবি (২৮), মেয়ে নাসরিন (১০), ছেলে রোহিত (২), তৈহিদ (১১), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৪) ও শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৮০)।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া সবাই অবাঙালি মুসলমান। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

পুশইন হওয়া দলের একজন জানান, শুক্রবার দুপুরে তারা খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব-সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করে।

এদিকে, একই দলকে বৃহস্পতিবার কুষ্টিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হয়েছিল। তবে সে সময় বিজিবির বাধায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, যাচাই-বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম