• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দীর্ঘদিন পর আমিরাতে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ১২:০৬
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ১২:০৬

 

দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাতে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

জাকির হোসাইনকে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।  অপর তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন- প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, আবদুল ছালাম ও শরাফত আলী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংশ্লিষ্ট সকলকে নিয়ে (নব্বই) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হতে পারবেন না।

অনুমোদনের সত্যতা নিশ্চিত করে আহ্বায়ক জাকির হোসাইন বলেন, কমিটির ভিতরে-বাহিরে থাকা ইউএই এর সকল পর্যায়ের সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিএনপিকে আরও সুসংগঠিত করে ঢেলে সাজানো হবে। গণতান্ত্রিক পন্থায় যাতে একটি সুন্দর কমিটি দেওয়া যায় সেই লক্ষ্য কাজ করবেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম