• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কেমন জীবনসঙ্গী চান দক্ষিণী সুন্দরী সাই পল্লবী

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:৪৭
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:৪৭

কেমন জীবনসঙ্গী চান দক্ষিণী সুন্দরী সাই পল্লবী
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
নীতেশ তিওয়ারীর মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমার সীতা মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড সিনেমা জগতে পা রাখছেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। এ মুহূর্তে গোটা দেশের স্পটলাইট অভিনেত্রী সাই পল্লবীর ওপর। সম্প্রতি এ প্রতীক্ষিত সিনেমার প্রচারে ছবির সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাই পল্লবী।

সেখানেই সঞ্চালক বিগবি অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান— কেমন পুরুষকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে চান? বিগবির এমন প্রশ্নের উত্তরে দারুণ জবাব দিয়ে দর্শকদের মন জয় করে নেন দক্ষিণী এ জনপ্রিয় অভিনেত্রী।

তিনি বলেন, ‘প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন— অন্যের ওপর দোষ না চাপিয়ে।’

 

জীবনসঙ্গীর মধ্যে এই গুণগুলোর পাশাপাশি একটু মুচকি হেসে একটি বিশেষ শর্ত যোগ করে সাই পল্লবী বলেন, ‘খুব বড় কোনো তালিকা নেই?। তবে মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!’

অমিতাভ বচ্চন ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার কারণ জানতে চাইলে সাই পল্লবী বলেন, ঈশ্বরই তার ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন।

 

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এমন উত্তর পেয়ে খানিকটা অবাক হন। পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ যা শুনে হেসে ফেলেন উপস্থিত দর্শকরাও।

অন্য একটি প্রমোতে সাই পল্লবী বলেন, সাধারণ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি কী দিতে পারেন তা ভাবেন, কিন্তু সীতা মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি ভেবেছিলেন— এই পবিত্র চরিত্র থেকে তিনি কী জ্ঞান বা শিক্ষা অর্জন করতে পারবেন। তাই কোনো কৌশল না ভেবে স্রেফ সীতা মায়ের কাছে প্রার্থনা জানিয়েই শুটিং শুরু করেছিলেন তিনি।

যশ ও নামিত মালহোত্রা প্রযোজিত চার হাজার কোটি টাকা বাজেটের এ দুই পর্বের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এ ছাড়া অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সাই পল্লবীর প্রথম পর্বের সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে আসার কথা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম