• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দুটি দল নোংরা রাজনীতি করছে: জি এম কাদের

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ১:২৬
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ১:২৬

 

কামরুল হাসান
প্রকাশ: ২৩ অক্টোবর ২৩ । ০০:০০ | আপডেট: ২৩ অক্টোবর ২৩ । ১০:১২ । প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন ও পূজা এলে দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তার ধুয়া তুলে রাজনীতি করে। এর মাধ্যমে তারা সংখ্যালঘুদের আতঙ্কে রাখে। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের কাছে টানতে নোংরা রাজনীতি চলছে। রোববার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে জাপা নেতা বলেন, সম্প্রতি একটি দলের বড় নেতা বলেছেন, নির্বাচনের আগে অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করতে পারে। অন্য দলের আরেক বড় নেতা বলেছেন, অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করে মামলা দেওয়ার চক্রান্ত করছে। এসব বক্তব্যে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুটি দলই সংখ্যালঘুদের ভয় দেখায়। এ ধরনের মনোভাবের নিন্দা জানান তিনি।

জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টির কেউ হিন্দুদের নির্যাতন ও সম্পদ দখল করেনি। এদেশে সবাই বাংলাদেশি। ধর্মের কারণে কেউ অধিকার বঞ্চিত হলে সেই সমাজকে সভ্য বলতে পারি না। হিন্দুদের কেউ যাতে দেশ ছাড়ার চিন্তা না করেন, সেই অবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মণীন্দ্র কুমার রায় প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com