• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবদলের ১১ সাংগঠনিক বিভাগে নতুন দায়িত্ব পেলেন ২২ কেন্দ্রীয় নেতা

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:৩২
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:৩২

যুবদলের ১১ সাংগঠনিক বিভাগে নতুন দায়িত্ব পেলেন ২২ কেন্দ্রীয় নেতা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণে ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।

 

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহসভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।

চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।

সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমন। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।

এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।

 

তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট বিভাগ ও সাংগঠনিক ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ করবেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম