• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

দুপুরের খাবার বাথরুমে বসে একটা স্টলের মধ্যে খেতাম : প্রিয়াঙ্কা!

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৭
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৭

 

বিনোদন ডেস্ক
সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে ৷ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি৷ সম্প্রতি অভিনেত্রীর ছোটবেলার কীর্তি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়৷

ছোটবেলায় পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছিল তাকে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো দিনের কষ্টের কথা তুলে ধরলেন দেশি গার্ল৷

বিদেশে পড়তে যাওয়ার প্রথম কয়েক সপ্তাহ চরম কষ্টের মধ্যে কেটেছিল প্রিয়াঙ্কা। সেই সময়টাতে আত্মবিশ্বাসের অভাবে ভুগেছিলেন ৷ সবার সঙ্গে ক্যাফেটেরিয়াতে বসে খেতেও পারতেন না তিনি।

প্রিয়াঙ্কা বলেছেন, দুপুরের খাবার বাথরুমে বসে একটা স্টলের মধ্যে খেতাম। এতটাই নার্ভাস থাকতাম। এটাও জানতাম না কীভাবে ক্যাফেটেরিয়াতে গিয়ে খাবার খেত হয়৷ ভেন্ডিং মেশিন থেকে চিপস নিয়ে টয়লেটে গিয়ে সেটা খেয়ে নিতাম তাড়াতাড়ি করে। যাতে অন্য বাচ্চাদের মুখোমুখি না হতে হয়।

তিনি আরও জানান, সবার সঙ্গে মানিয়ে নিতে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সময়। তবে পরবর্তী কালে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সবটা গড়েপিঠে নিয়েছিলেন নায়িকা।

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে প্রিয়াঙ্কার। সম্প্রতি স্পাই থ্রিলার ‘সিটাডেল’-এ তাকে দেখা গেছে। এ ছাড়াও বলিউড ছবি ‘জি লে জারা’তে অভিনয় করবেন। কাজ ছাড়া মেয়ে মালতীকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম