• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:১০
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:১০

 

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা সামাল দিতে পারি, সেভাবে মজুত করা হচ্ছে।’


তিনি বলেন, ‘খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি না, তা নিশ্চিত করাই তার প্রথম কাজ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।’

মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘এখানে মজুত করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুত রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।’


মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে। বাংলাদেশের জনগণের কাছে আমাদের ধান, চাল, গমসহ যা আছে, সেগুলো আমরা সাধারণ জনগণের কাছে সুন্দরভাবে সরবরাহ করতে পারব।’

খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম