• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশজুড়ে দিনভর ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২ ৫:৪৯
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২ ৫:৪৯

 

স্টাফ করেসপন্ডেন্ট

সারা দেশে বুধবার (৬ জুলাই) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা পাঁচদিন অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, চট্টগ্রামের সন্দ্বীপে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সীতাকুণ্ডে ৬৮, রাঙ্গামাটিতে ৫৩, নেত্রকোনায় ৩৩, সিলেটে ২৯, হাতিয়ায় ১৯, চট্টগ্রামে ১৬ এবং নোয়াখালীর মাইজদীকোর্টে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, বাগেরহাটের মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২৪ ঘণ্টার আবহাওয়ায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। রাজশাহী অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার রাঙ্গামাটি, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম