• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার নাগরিকের আছে: রুমিন ফারহানা

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার নাগরিকের আছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারে। এটি সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। বাংলাদেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। পাশাপাশি বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দেন দলটির নেতা-কর্মীরা।

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এগুলো হয়। ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। মিছিল-মিটিং হবে এটাই তো রাজনীতি। এগুলো স্বাভাবিক।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম