• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৪০
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৪০

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ গ্রহণ করেছেন। রবিবার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা ও ব্যবসা ছাড়াও সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন। এ দুইয়ের মধ্যে যে সময়সীমা আগে পূর্ণ হবে, সেটিই হবে তার মেয়াদের শেষ সময়।

অধ্যাপক শামীমা সুলতানা ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। ছবি সরানোর পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে সংগঠনটির কোনো কমিটিতে তার পদ নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম