• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবি

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:০৩
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:০৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে সরকারকে আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারের উচিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি।

তিনি বলেন, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত দেশে ইনসাফ কায়েম হবে না। তাই ইনসাফ কায়েমের উদ্দেশ্যেই ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। তিনি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কোরবান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মো. তাসলিম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ আ. আজিজ, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী ও অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান ফারুক, সমন্বয়ক অধ্যক্ষ শাহ মুহাম্মদ মিজানুর রহমান মামুন, অধ্যক্ষ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম