• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে ডাকাত সর্দার রাজিম মিয়াসহ ৫ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৫:২৫
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৫:২৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ সোমবার ( ১৭ এপ্রিল) শেষ রাতে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশের্^ কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার রাজিম মিয়া (৩০) পারভেজ খান (২২) ইউসুফ মিয়া (২২), মোঃ আবির (২৬) ও রাশেদ আলম (২৬)। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি চাপাতি, ৬টি রামদা, ১টি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারনত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সোমবার রাজিম গ্যাং-এর সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেফতার করা হয়। উক্ত ডাকাতদের গ্রেফতারের পর এলাকার জনগনের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এছাড়াও জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম