• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে শোক র‌্যালি সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:১১
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:১১

 

বিএনপির চলমান কর্মসূচিতে নিহতের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত শোক র‌্যালি কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) রাতে শহরের হোসিয়ারি সমিতির ভবনে এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শোক র‌্যালি সফল করতে সকলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখার ও প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন, সদস্য বরকত উল্লাহ, মাসুদ রানা, মাহমুদ হোসেন, মাকিদ মোস্তাকিন শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, যুবদল নেতা সহিদুল ইসলাম, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদিকা ও কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর তাঁতীদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর, মহানগর জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন, সাধারণ সম্পাদক হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম