• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

নামফলকে স্ত্রীর নাম, স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৫৭

 

জেলা প্রতিনিধি নরসিংদী
ছবি : সংগৃহীত
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ঐতিহ্য’ নামের একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তার স্ত্রীর নাম লেখা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। বর্তমানে পরিত্যক্ত ওই গাড়ি সংরক্ষণের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নরসিংদী জেলা সফর শেষে শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি স্থাপনাটি উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনারের। তবে উদ্বোধনী নামফলকে তাঁর নামের পাশে স্ত্রীর নাম লেখা থাকায় স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সমালোচনা বাড়তে থাকলে স্থাপনাটি উদ্বোধন না করেই কৃতী শিক্ষার্থীদের আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার কারণ জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন। এ বিষয়ে পরে কথা হবে। নামফলকের বিষয়ে উপজেলা প্রশাসনের ব্যাখ্যা জানতে চাইলেও তিনি পরে কথা বলার কথা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম