• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কমিটি গঠন

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৯:০৮
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৯:০৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তিন মাস মেয়াদি এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়। আদেশ অনুযায়ী, ১৬ আগস্ট থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯বি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে নারায়ণগঞ্জ ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পদাধিকারবলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে এডভোকেট মো. নবী হোসেন এবং সেক্রেটারি হিসেবে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে এডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. সহিদুর রহমান, প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন ও সোহেল আক্তার সোহানকে।
আদেশে বলা হয়েছে, এ্যাডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম