• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নারী কেলেঙ্কারির খবর প্রকাশ করায় নাদিমকে হত্যা: র‌্যাব

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১২:০৩
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১২:০৩

 

নিউজ ডেস্ক

জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যার নেপথ্যে মূলরহস্য উন্মোচন করেছে র‌্যাব। নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন সংবাদ প্রকাশ করায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনায় হত্যা করা হয়েছে, সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (১৭ জুন) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ব্যাক্তিগত আক্রোশ-প্রতিহিংসা থেকে শিক্ষা দেয়ার জন্যই নাদিমকে হত্যা করা হয়েছে বলে র‌্যাবকে জানিয়েছে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। আত্মগোপন করতেই বাবু পালিয়েছিলো বলেও জানিয়েছে।

এর আগে, অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ে আটক করে র‌্যাব। সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে শুক্রবার রাতে বহিষ্কার করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তার নির্দেশেই সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের।

পুলিশও প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়েছে। গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম